প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে যৌতুকের জন্য এক লাখ টাকা দিতে না পারার কারণে মুফিদুন্নিশা নামের এক তরুণীকে বিয়ের ৪৫ দিনের মধ্যে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
পুলিশ জানায়, মে মাসে মুফিদুন্নিশার বিয়ে হয়েছিল সিদ্ধার্থনগরের শামসের আহমদের সাথে। বিয়ের পর থেকেই স্ত্রীকে যৌতুকের টাকার জন্য নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন স্বামী। বিষয়টি অবগত করেন তিনি তার বাবার বাড়িতে। তাদের বাড়ি থেকে বিষয়টির মিটমাটের চেষ্টা হয়।
নিহত মুফিদুন্নিশার মা জানান, গত ১৪ জুলাই তার মেয়ের জামাই ফোন করে হুমকি দিয়ে বলেন, ‘আপনার মেয়েকে মেরে ঘরে পুঁতে দিয়েছি। এসে নিয়ে যান।’ এই ফোনটি পাওয়ার পরই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তিনি বিষয়টি আত্মীয়দের নিকট জানিয়ে দেন। এরপর বিষয়টি পুলিশে জানানো হয়।
পুলিশ অভিযোগ পাওয়ার পর মুফিদুন্নিশার শ্বশুরবাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। এই অভিযানের ফলে আটক করা হয় মুফিদুন্নিশার স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে। জিজ্ঞাসাবাদের সময় শামসের দাবি করেন, ঘরের মধ্যেই স্ত্রীকে পুঁতে রেখেছেন।
শামসেরের দাবি অনুযায়ী, ঘরের মেঝে খোঁড়া হয়। সেখানেই মেলে মুফিদুন্নিশার দেহ। এরপরেই গ্রেপ্তার করা হয় মুফিদুন্নিশার স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন