প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে প্রস্তাব উপস্থাপন করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের গতি নিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। উক্ত প্রস্তাবটি সাধারণ পরিষদের এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।
শনিবার (২৫ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
প্রস্তাবটি উপস্থাপনকালে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সমাজ গড়ে তোলার জন্য অব্যাহত সংলাপ, পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।
তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি প্রস্তাবটির সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা ও ব্যাপক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিভাজনের পরিবর্তে সংলাপ এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে প্রথম গৃহীত এই প্রস্তাবটি গত প্রায় আড়াই দশক ধরে জাতিসংঘে ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ এজেন্ডা প্রসারের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে আসছে।
বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সংহতি এবং অহিংসার মূল্যবোধকে সমুন্নত রাখা ছাড়াও এটি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন