প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে ব্রাজিল ফুটবল দলের শুভকামনায় মিলনমেলা ও আনন্দ মিছিল আয়োজন করেছেন ব্রাজিল সমর্থকরা।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে আনন্দ র্যালি বের করেন সমর্থকরা।
এ সময় ব্রাজিল ফুটবল দলের ভক্তরা হলুদ জার্সি পরে ভুভুজেলা বাজানোসহ নানা রঙের ফেস্টুন, ব্যানার এবং জাতীয় ও ব্রাজিলের পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন। এই আনন্দ র্যালির আয়োজন করেছে শেরপুর জেলা ব্রাজিল ফ্রেন্ডসক্লাব।
র্যালিতে সম্প্রতি শেরপুরের এক আর্জেন্টিনার সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থক হিসেবে যোগ দেওয়া ভাইরাল হওয়া শিবুও অংশ নেয়।
এ বিষয়ে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজকদের অন্যতম জাকির হোসেন বলেন, শেরপুরে আমরা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের অন্যতম সমর্থক। আমরা আশা করছি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কারণ ব্রাজিল হচ্ছে তারকা খেলোয়াড় সমৃদ্ধ দল এবং নান্দনিক ছন্দের খেলার একটি দল। সেজন্য আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এই মিলনমেলা এবং র্যালির আয়োজন করেছি। ব্রাজিলের খেলা গুলো শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আয়োজকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন