প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে খলনায়ক ডনকে নিঃশর্ত মুক্তির দাবিতে।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা এবং খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের মুক্তির জন্য এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় ডনের বাসার সামনে তার শৈশবের বন্ধু ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ডনকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানিয়েছেন।
ডনের শৈশবের বন্ধু জোসেফ মন্তব্য করেন, "ছোটবেলা থেকেই ডন অনেক ভালো ও উদার মনের মানুষ। সে একজন ভালো ফুটবল খেলোয়াড় এবং সংস্কৃতিমনা। সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।"
তিনি আরও বলেন, "সে যে খুনের মতো নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, তা এলাকার কেউ বিশ্বাস করে না।"
প্রতিবেশী আইনুল ইসলাম বলেন, "প্রতিহিংসা বা শত্রুতা হয় সমানে সমানে। ডন ছিলেন খলনায়ক, আর সালমান শাহ নায়ক। তাদের মধ্যে কীসের এত হিংসা-বিদ্বেষ থাকবে যে ডন তাকে মেরে ফেলবে? আর সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন।"
তারা সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীদের বিচার এবং ডনের দ্রুত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে ডনের বাসার সাবেক রাঁধুনিও বক্তব্য দেন। তিনি ডনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, "সালমান শাহর মৃত্যুর তিন দিন আগে থেকেই ডন বগুড়ায় ছিলেন। যেদিন সালমান শাহর মৃত্যুর খবর আসে, তার আগের রাতে এবং সেদিনও তার রান্না আমিই করেছি। খাবার খেয়ে বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণে গিয়েছিলেন ডন, তখনই সালমান শাহর মৃত্যুর খবর আসে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন