প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ(২৬) এবং ছাত্রলীগের সদস্য মো. রায়হান(২৩)।
পুলিশ এই বিষয়ে জানিয়েছে, পশ্চিম গোমদনডী আলা মিয়া ট্যান্ডল বাড়িতে কনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সদস্য মো. রায়হান। এর একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় ফেসবুকে। তার সূত্র ধরে বিয়ের দিন আরাকান সড়কের ওই কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে जुलाई আন্দোলনে হামলার দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন