প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ‘ভানাইকুশলিয়া পাকা রাস্তা হতে ঘোনাপাড়া রাস্তা’ পর্যন্ত ব্রিক সলিং নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জয়পুরহাট জেলা পরিষদের বাস্তবায়নে এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দে গৃহীত প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাতের পর প্রধান অতিথি সহ অন্যান্যরা নিজ হাতেই ইট বিছিয়ে নির্মাণকাজের সূচনা করেন। স্থানীয়দের যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে কাঁচা থাকার কারণে যে দুর্ভোগ পোহাতে হতো, সেই দুর্ভোগ এই ব্রিক সলিংয়ের মাধ্যমে লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন