প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মীরসরাইয়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। দোকানগুলোর অভ্যন্তরে থাকা সমস্ত মালামালও আগুনের শিকার হয়েছে। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সংলগ্ন একটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, মুদি দোকান, সেলুন এবং চায়ের দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় কোনো দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, রাতে হঠাৎ একটি হোটেল থেকে আগুন দেখতে পান তাঁরা। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন