প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা প্রশাসন আজ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ কর্তৃক অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ লাখ ১১ হাজার ছয়শ’ টাকার অনুদানের চেক বিতরণ করেছে।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে এই চেকগুলো বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সঞ্জিত কুমার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, এবং জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে জেলার ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন