প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে উশু ডিসিপ্লিনের মহিলাদের ৫২ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জাপানের আইচি-নাগোয়া থেকে টিজি ৩৩৯ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিওএর পক্ষ থেকে জিন্নাত আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রাসেল কবির সুমন এবং বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে জিন্নাত আক্তারের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে। তাঁর এই সাফল্য দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে সকলেই আশাবাদী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন