প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ, ২ জুলাই, ২০২৬ : জেলা শহরের ল্যাবরেটরি স্কুলে আজ খুদে শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফল উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্দেশ্য দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কলাবাগান এলাকায় ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এই উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বাবলু খাঁন, হাসান আশকারি, এবং ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক লিজা ফেরদৌস।
সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, ডেউয়া, লটকন, কলাসহ ২৮ প্রজাতির দেশীয় ফলের প্রদর্শনী চলে। প্রতিটি ফলের নাম, পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন