প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বন্ডেড এক্সেসরিজ প্রতিষ্ঠান জাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেডে (জেএএসএস অ্যাকসেসরিজ) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে ১৩ দশমিক ৩৫ লাখ কেজি কাঁচামালের ঘাটতির তথ্য উদঘাটিত হয়েছে।
এ ঘটনায় প্রায় ৯ কোটি ১০ লাখ টাকার শুল্ক-কর ঝুঁকি সৃষ্টি হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত জেএসএস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেডে পরিদর্শন ও যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিওপিপি, ডুপ্লেক্স বোর্ড ও রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।
এনবিআর জানায়, পরিদর্শনকালে প্রতিষ্ঠানের অনলাইন ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) তথ্যের সঙ্গে বন্ডেড ওয়্যারহাউসে বাস্তবে মজুত কাঁচামালের পরিমাণ যাচাই করে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়।
অনলাইন ইউপি অনুযায়ী প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও সরেজমিনে পাওয়া যায় ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজির কাঁচামাল।
অর্থাৎ হিসাব অনুযায়ী মজুত থাকার কথা থাকলেও ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি (প্রায় ১৩ দশমিক ৩৫ লাখ কেজি) কাঁচামাল বন্ডেড ওয়্যারহাউসে পাওয়া যায়নি।
এনবিআর জানায়, সর্বশেষ আমদানিকৃত বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুযায়ী না পাওয়া এসব কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা। এসব কাঁচামালের সংশ্লিষ্ট শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা বিপুল পরিমাণ কাঁচামালের ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, তা যাচাই করা হচ্ছে।
বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন