প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরেণ্য ইতিহাসবিদ ও অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সহধর্মিণী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি দৈনিক প্রথম আলোর ফিচার বিভাগের সাংবাদিক রয়া মুনতাসীরের মা এবং অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গুলবাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর স্থানীয় আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় গুলবাহার গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন, তাঁর পুত্র-কন্যা, পরিবারের নিকটাত্মীয়সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফাতেমা মামুনের অকালপ্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন