প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেমের টানে চীন থেকে দিনাজপুরের হিলিতে এসেছেন পংফং (৩৭) নামে এক চীনা নাগরিক, যিনি বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) প্রেমে পড়েন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি মোহাম্মদ আলী নাম ধারণ করেন। এরপর রাইসাকে বিয়ে করে হিলিতে শ্বশুরবাড়িতে পৌঁছেছেন এই নবদম্পতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায় রাইসার বাড়িতে নবদম্পতি আসার পর বিষয়টি জানাজানি হয়। চীনা নাগরিককে একনজর দেখার জন্য রাইসার বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
পরিবার সূত্রে জানা যায়, পংফং ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন। বিয়ের পর বৃহস্পতিবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে হিলিতে শ্বশুরবাড়িতে আসেন তিনি।
নবদম্পতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। দূরদেশ থেকে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করায় তাদের দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন