প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে প্রোপাগান্ডা হিসেবে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সাকিলা ফারজানা।
তিনি বলেছেন, "আওয়ামী লীগ প্রোপাগান্ডার ছড়ানোর দল। তারা রাষ্ট্রক্ষমতায় থাকার সময় প্রোপাগান্ডা ছড়িয়েছে। এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রকে উপভোগ করছে।"
শুক্রবার বিকালে রংপুর পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপুর বাবনপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, "আওয়ামী লীগ সরকার ছিল স্বৈরাচার সরকার। দমন-পীড়ন, মামলা, হত্যা, গুম করা ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তারা ফিরে আসার জন্য নানা ধরনের কথা বলবে। এসব বিশ্বাস করার কোনো কারণ নেই।"
পরে সাকিলা ফারজানা শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বিএনপি নেতা মিজানুর রহমান লুলুসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন