প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারী, ২৫ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলা সদরে পাঁচদিন ব্যাপী স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহার, এবং সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার সাফিনা আক্তার সাথী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহিতুর রহমান, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, এবং সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য মো. ফজলার রহমান, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল আলিম লেমন, এবং মো. সাইফুল ইসলাম মানিক।
আয়োজকরা জানিয়েছেন, সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত এই পাঁচদিন ব্যাপী সমাবেশ বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় এবং আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শেষ হবে। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৮টি স্কাউটস দল অংশগ্রহণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন