প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণ সিটির জন্য দলটির নায়েবে আমির মাওলানা মাহবুবুল হকের নাম প্রকাশ করা হয়েছে।
এই ঘোষণা শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কর্তৃক আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।
মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অপরদিকে, মাওলানা মাহবুবুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির। তিনি মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সুযোগ্য সন্তান এবং মাওলানা মামুনুল হকের বড় ভাই।
প্রার্থী ঘোষণা করার সময় মাওলানা মামুনুল হক বলেন, "ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিদ্যমান সংকটগুলো সমাধানে দলের মনোনীত প্রার্থীরা যোগ্যতার পরিচয় দেবেন বলে আমরা আশাবাদী।" তিনি মহানগরবাসীর প্রতি আশা প্রকাশ করেন যে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রার্থীদের সার্বিক সহযোগিতা করবেন এবং ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করবেন।
প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং পর্যায়ক্রমে সারা দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনের পূর্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
এছাড়াও উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন