প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্ট-স্বৈরাচারের স্থান হবে না’
‘বাংলাদেশের আগামী দিনগুলো হবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গঠিত। বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের স্থান থাকবে না।
আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে তাদের মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের তৈরি করতে হবে।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এই মন্তব্য করেন। ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদল এই সংবর্ধনার আয়োজন করে।
মাহবুবুর রহমান লিটন বলেন, পতিত ফ্যাসিস্টরা দেশে আসার জন্য উঁকিঝুঁকি দিলেও তারা আর কখনো দেশে ফিরবে না।
দেশে অবস্থানরত তাদের সহযোগীদের চাঙ্গা রাখতে তারা বলছে, অমুকদিন-তমুকদিন আসছি। কিন্তু আসলে তারা আর ফিরবে না।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। পলাতক ফ্যাসিস্ট সরকার তাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল।
ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয়।
অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ছাত্রদল সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
এতে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমূখ।
অনুষ্ঠানের সমাপ্তিতে জিপিএ ৫ প্রাপ্ত দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ক্রেস্ট, সম্মাননা ও ফুল প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন