প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ডাম্প ট্রাক বসতঘরে ঢুকে যাওয়ার ফলে সিনথিয়া (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির অন্তঃসত্ত্বা মা গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রংপুর নগরীর চারমাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত মা আশা বেগম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে নগরীর খাসবাগ এলাকা থেকে বালুভর্তি ট্রাকটি সাতমাথার দিকে যাচ্ছিল। চারমাথা এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সিনথিয়া এবং তার মা গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শিশুটি মারা যায়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে পুলিশ আটক করেছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন