প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের করাল গ্রাসে নিমজ্জিত সারাদেশ। ধ্বংসের পথে পা বাড়াচ্ছে কিশোর,তরুণ ও যুব সমাজ। শুধু তাই নয় অনেক কিশোরী ও যুবতী মাদক সেবন করছে বলে জানা গেছে। আর এর প্রভাব পড়েছে নওগাঁর সাপাহারেও। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে উদ্ধার করতে পারে খেলা-ধুলা ও সুষ্ঠ বিনোদন। এমনটাই বলছিলেন সাপাহার উপজেলা পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সারাদেশের মতো আমাদের এলাকাও মাদকের ছড়াছড়ি শুরু হয়েছে। মাদকের থাবা পড়েছে যুবকদের মাঝে। বাদ পড়েনি কিশোর ও তরুণীরাও।
এই উপজেলাটি ভারতীয় সীমান্তের কাছাকাছি হবার ফলে খুব সহজেই মাদকের সরবরাহ বাড়ছে এমনটাও ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা গত ৩১ অক্টোবর শনিবারে উপজেলার স্বনামধন্য হাজারীবাগান ফুটবল মাঠে ফুটবল খেলার আয়োজন করেছিলাম। সেখানে চার ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করে। এবং দর্শকের পরিমাণও ছিলো স্বতস্ফুর্ত। এভাবে যদি যুব সমাজের মধ্যে খেলা-ধুলা ও সুষ্ঠ সংস্কৃতি বিস্তার করা যায় তাহলে অনেকটা মাদকমুক্ত হতে পারে এই উপজেলার তরুণ ও যুব সমাজ। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি সাপাহার উপজেলা পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। যদি সাধারণ জনগণ ও যুবকরা দলমত নির্বিশেষে সকলে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সকলের সহযোগীতায় এই উপজেলার মাদকের গ্রাসে পথভ্রষ্ট যুব সমাজকে মাদকমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো। এছাড়াও দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজী সব ধরণের অপকর্ম বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সর্রবপরি তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল-মত,জাত-ধর্ম, বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন