প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির কোলন শহরে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সঙ্গে জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়ার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
কলিম উদ্দিন আহমদ মিলন বর্তমানে জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এই কমিটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় বিষয়গুলো নিয়ে কাজ করে।
জার্মানির কোলন শহরে এই সৌজন্য সাক্ষাৎ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের যোগাযোগের একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে উঠে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন