প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনিবার্য কারণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে অনুষ্ঠিতব্য মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি অনুযায়ী, উদ্বোধন অনুষ্ঠানটি আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।
এই বইমেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে, যেখানে দেশি ও বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশের বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান এতে যুক্ত হচ্ছে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাবে।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এই বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন