প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে।
এনটিআরসিএর নির্ধারিত সূচি অনুযায়ী, ১২টি বোর্ডে প্রতিদিন মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা এবং দুপুর ২টায় দুই গ্রুপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোর সূচিতে একই কাঠামো বজায় রাখা হবে।
সূত্রে জানা গেছে, বোর্ডগুলোতে প্রার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে ১৭ জন এবং অপর গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন।
এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তাদের মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।
এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২২ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন