প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে।
সকাল থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর সদরে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। এর পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া।
সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, গোলাম রসুল, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মকুল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার ও সাধারণ সম্পাদক ডা. মাঈন উদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আরিফুল আলম নোমান, ইউনুছ হাসান মানিক, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কামারুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম, কাজী ফয়সাল, পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্যসচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা ছাত্রদলের নেতা কামারুজ্জামান ও আলী হোসাইন টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন