প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত এই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও এই ইভেন্টে অংশগ্রহণ করবে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।
বাংলাদেশ, টেস্ট খেলুড়ে দল হিসেবে, সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দল। 'বি' গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ পূর্ণ শক্তির স্কোয়াড পাঠাচ্ছে। ২৯ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে লিটন-বাহিনী। জয়ী হলে সেমিফাইনাল খেলবে ১ অক্টোবর। পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।
আফগানিস্তান মূল দলের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তানও বাংলাদেশর মতো প্রথম সারির দল পাঠাচ্ছে। বাংলাদেশের স্কোয়াডে আরও রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। তবে স্কোয়াডে জায়গা হয়নি সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলে নতুন করে আলোচনায় আসা সাব্বির রহমানের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন