প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি নাগরিক মনে করেন, প্রযুক্তি, অর্থনীতি এবং সামরিক শক্তির ক্ষেত্রে চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে অতিক্রম করেছে অথবা অদূর ভবিষ্যতে অতিক্রম করবে। সাম্প্রতিক একটি গবেষণায় মার্কিন জনমত জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ আমেরিকানরা আর বিশ্বাস করেন না যে বৈশ্বিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র তাদের ঐতিহ্যগত আধিপত্য বজায় রাখতে সক্ষম হবে। শুধু মার্কিন নাগরিকদের মধ্যে নয়, বিশ্বের অন্যান্য দেশের জনমতেও চীনের অগ্রগতির একই চিত্র প্রতিফলিত হয়েছে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ (এসসিএমপি)-এর প্রতিবেদনে এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে।
মার্কিন উত্তরদাতাদের মধ্যে ৬৮ দশমিক ৮ শতাংশ বিশ্বাস করেন, প্রযুক্তিতে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বা ছাড়ানোর পথে। অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে ৬৫ দশমিক ২ শতাংশ এবং সামরিক শক্তিতে ৫৮ দশমিক ৩ শতাংশ আমেরিকান চীনকে এগিয়ে রাখছেন।
গবেষক ও চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শু দি মন্তব্য করেন, “৬৮ দশমিক ৮ শতাংশের এই পরিসংখ্যান প্রকৃত প্রযুক্তিগত সক্ষমতার চেয়ে মানুষের ধারণার প্রতিফলন বেশি। তবে এটি স্পষ্ট করে যে, সাধারণ আমেরিকানরা এখন আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্বকে অবধারিত বলে ধরে নিচ্ছেন না।”
আন্তর্জাতিক অঙ্গনের উত্তরদাতাদের মধ্যে একই ধরনের মনোভাব দেখা গেছে। বিশ্বের বিভিন্ন দেশের জরিপে অংশ নেওয়া ৭৯ দশমিক ৩ শতাংশ মানুষ প্রযুক্তিতে এবং ৭৮ দশমিক ৬ শতাংশ অর্থনীতিতে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন। এর আগে ‘পিউ রিসার্চ সেন্টার’-এর এক জরিপে দেখা গিয়েছিল, জরিপকৃত ৩৬টি দেশের অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অধিক ইতিবাচকভাবে দেখেন।
বিশ্লেষকদের মতে, মার্কিন জনমতের এই পরিবর্তন ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের ভবিষ্যৎ কূটনৈতিক ও কৌশলগত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন