প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একাধিক আয়োজনে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে সোমবার (০৬ জুলাই) নোবিপ্রবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইইই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, মোবাইল গেমিং, সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোইং রোবট ও ট্রেজার হান্ট ইভেন্টসমূহের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল বেলা র্যালির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এটি চতুর্থবারের মতো নোবিপ্রবিতে দুই দিনব্যাপী (০৬-০৭ জুলাই ২০২৬) ‘ইইই ডে’ উদযাপন করা হচ্ছে। এই উৎসবে ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি নোবিপ্রবির অন্যান্য বিভাগ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতা বিকাশ এবারের আয়োজনের মূল লক্ষ্য। আগামীকাল ০৭ জুলাই অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রতিযোগনার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন