প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর ফ্লাইটে মাঝ আকাশে ভয়াবহ নাশকতা রুখে ১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উল্লেখ করেছেন, ভারতের এই ‘বীর’ সন্তানকে নিয়ে পুরো দেশ আজ গর্বিত।
প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে লিখেছেন, ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন সত্যিকারের বীর। বিপদের মুখে দাঁড়িয়ে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অটল সংকল্প প্রদর্শন করেছেন। মোদি তার বার্তায় মাচ্ছারের সাহসিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ককপিটে রক্তাত্ব অবস্থায়ও সহ-পাইলটের আক্রমণ প্রতিহত করে ক্যাপ্টেন মাচ্ছার যে বীরত্ব দেখিয়েছেন, তাতে প্রতিটি ভারতবাসী আজ গর্বিত। তার অদম্য সংকল্প ও সঠিক সিদ্ধান্তের কারণে মাঝআকাশে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং যাত্রীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা গিয়েছে। মারাত্মক আহত এই ভারতীয় পাইলটের দ্রুত সুস্থতা, নতুন শক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা জানান প্রধানমন্ত্রী।
৩৪,০০০ ফুট উঁচুতে উড্ডয়নকালে বোয়িং ৭৩৭ বিমানটি দ্রুত নিচে নামাতে শুরু করেন সহ-পাইলট। মাচ্ছার তাকে বাধা দিতে গেলে অভিযুক্ত সহ-পাইলট তাকে একাধিকবার ছুরিকাঘাত করে। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ১৩ বছরের অভিজ্ঞ পাইলট মাচ্ছার একা প্রতিরোধ গড়ে তোলেন এবং কৌশল করে ককপিটের দরজা খুলে দেন। এর ফলে সামনের যাত্রীরা ভেতরে এসে আক্রমণকারীকে কাবু করতে সক্ষম হন। পরে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ঘটনাটিতে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতীয় এই পাইলটকে ‘নায়ক’ বলে স্যালুট জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন