প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার পূর্বে বাংলাদেশ তীব্র গরমের প্রভাব অনুভব করছে। ক্রিকেটারদের জন্য এই গরম অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। আবুধাবিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, বাতাসের আর্দ্রতার কারণে অনুভূতি হচ্ছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো।
এমন তীব্র গরমের সাথে মানিয়ে নেওয়া বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিল সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার শিষ্যরা কিভাবে এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তিনি বলেন, “সত্যি বলতে এটাই এখন একমাত্র সমস্যা। যারা জাপান থেকে এসেছে, তাদের এখানে কিছু করার সুযোগ হয়নি। এর মধ্যে এই ধরনের আবহাওয়া, দু’দিন ধরে প্রচুর গরম। এখানে মূল বিষয়টা হচ্ছে কিভাবে তারা মানিয়ে নেয়।”
তবে সময়ের সাথে সাথে মেহেদী হাসান মিরাজ এবং মমিনুল হকরা মানিয়ে নিচ্ছেন বলে জানান সিমন্স। তিনি বলেন, “দিন শেষে এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার বিষয়। আজ তাদের দেখে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। এই গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল। তাই আমি নিশ্চিত তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে।”
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামীকাল শুরু হবে। আবুধাবির উইকেট সম্পর্কে সিমন্স মন্তব্য করেন, “আমি উইকেট দেখেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে আমার মনে হয় কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটি ভালো উইকেটের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনারের বিপক্ষে খেলতে হবে। এ জন্য আমরা সবকিছুর জন্যই নিজেদের তৈরি করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন