প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কার্যালয় পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময়, দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার সময় ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগের সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ এবং পর্যটন ক্ষেত্রে সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।
ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, জাতীয় পর্যায়ে এসব খাতে সহযোগিতা কিভাবে করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, আলোচনায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে এমন বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা উঠে এসেছে।
ভবিষ্যতে এই আলোচনার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন