প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, ‘দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই এ দেশের নাগরিক, সবাই বাংলাদেশি। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। পরিচয় কিংবা ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমাদের প্রত্যাশা হওয়া উচিত, সবাই মিলেমিশে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন।’
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর বরগুনার বেতাগী সার্বজনীন কালীমন্দিরের দুর্গামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ আরও বলেন, ‘দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের অবহেলিত বা অনিরাপদ মনে না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার, সাবেক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন