প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শহরের বিডি হল সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। এ সময় জুলাইয়ের শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়।
এরপর নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম এবং আত্মত্যাগ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে। শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করেছে। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
দিবসের বিভিন্ন কর্মসূচিতে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন