প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একটি সাজাপ্রাপ্ত আসামীও রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে বুধবার (২২ জুলাই) দুপুরে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই আবু জাহিদ এবং এএসআই শেখ হাসান মাহামুদ পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় এস/সিঃ ৯২৯/১৯ এর সাজাপ্রাপ্ত সিআর ৮/১৯ (আশাঃ) নং মামলার আসামী ফজলু গাজীর ছেলে সাদ্দাম গাজীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। এছাড়া, সিআর ৪২/২৫ নং মামলার আসামী আরার গ্রামের মৃত আরশাদ সানার ছেলে আংগুর সানা ও সাকিব সানা, এই দুই ভাইকেও গ্রেফতার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন