প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের (এএমএসআরএল) অনুকূলে শতভাগ মার্জিনের বিপরীতে আমদানি ঋণপত্র খোলার অনুমতি দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সোমবার (৬ জুলাই) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে একটি সার্কুলার জারি করেছে। পাশাপাশি একটি প্রজ্ঞাপনও প্রকাশিত হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এই সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এএমএসআরএলের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক শতভাগ নগদ মার্জিনের ভিত্তিতে আমদানি ঋণপত্র খুলতে পারবে। উল্লেখ্য, এ অনুমতি ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এই অনুমতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক পরিষ্কার শব্দে জানিয়েছে, এ ধরনের ঋণ-সুবিধার বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকও সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপিসহ জারি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন