প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল হুঁশিয়ারি দিয়েছেন যে, শিশুদের দিয়ে ‘ফুসফাস-ঢুসঢাস’ করেও ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বানাতে দেয়া হবে না।
এটি তিনি সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ঘোষণা করেন।
সংসদ সদস্য বাবুল বলেন, ‘ডিসেম্বর আসবে, ডিসেম্বর যাবে, আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। কোনো ধরনের উসকানি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করবেন না। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। কোনো নয়-ছয় বরদাশত করা হবে না।’
তিনি নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এতই যদি পারেন, তাহলে পালিয়ে না থেকে দেশে আসেন, সামনাসামনি যুদ্ধ করি। সুতরাং কেউ বোকামি করবেন না, উসকানিতে পা দেবেন না। বাংলাদেশ থেকে ওরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ওরা আসবে না। অতএব নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।’
এর আগে, ভাঙ্গা গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন