প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দফতর ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
শুক্রবার (২১ আগস্ট) তারিখে গুরুত্ব সহকারে আয়োজন সম্পর্কিত কিছু কর্মসূচি রয়েছে, তা দিনের শুরুতেই জেনে নেওয়া যেতে পারে।
সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতার আয়োজন শুরু হবে। প্রতিযোগিতাটি শেষে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। এরপর সোয়ারি ঘাটে শতবর্ষী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শতবর্ষের সফল ব্যক্তি স্মারক সম্মাননা প্রকাশনা ও সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামও উপস্থিত থাকবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন