প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু ঘটার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা চারজনে পৌঁছেছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—বাসের সহকারী চালক রুবেল রানা (৪৩), অটোরিকশার যাত্রী সাদ্দাম (৩০), জালাল উদ্দিন (৪০) এবং মকবুল হোসেন (৩২)। তারা সকলেই জামালপুর সদর উপজেলার অধিবাসী।
পুলিশের তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার তিনজন যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ‘দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন