প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে আলমগীর মিয়া (৩৫) নামে এক যুবকের। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজ পাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের মোহাম্মদ জামির উদ্দিনের পুত্র।
স্থানীয় পুলিশ ও জনগণ জানায়, ওই দিন দুপুরে আলমগীর বাড়ির পাশে একটি জলপাই গাছ থেকে জলপাই পাড়ার জন্য গাছে উঠে। এই সময়, গাছের সংস্পর্শে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের তীব্র ঝটকায় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু ঘটে।
নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জলপাই পাড়তে গিয়ে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।’
করিমগঞ্জ থানার ওসি মো. শোয়েব খান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন