প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতকালে সর্দি-কাশি এবং গলাব্যথা যেন প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। আবহাওয়া পরিবর্তন হলেই অনেকেই জ্বর বা ইনফ্লুয়েঞ্জার শিকার হন। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্রুত অ্যান্টিবায়োটিক গ্রহণের দিকে ঝুঁকেন, যা অনেক সময় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। ভেষজ উপায়ে রোগ নিরাময় করা অনেক বেশি নিরাপদ এবং কার্যকর। প্রকৃতির এক জাদুকরি প্রতিকার হলো আমলকী। এটি সর্দি-কাশির পাশাপাশি যেকোনো সংক্রামক রোগ দূর করতে সক্ষম। তবে এর সুফল পেতে সঠিকভাবে আমলকী গ্রহণ করা প্রয়োজন। ঘরে সহজেই আমলকী দিয়ে তৈরি করা যায় এমন তিনটি কার্যকরী টোটকা নিচে উল্লেখ করা হলো—
১. আমলকী ও মধুর রস
একটি তাজা আমলকী কুচি বা গ্রেট করে এর রস বের করে নিন। এরপর এতে ১ চা চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে সকালে খালি পেটে গ্রহণ করুন। আমলকীর ভিটামিন সি এবং মধুর প্রদাহনাশক গুণ দ্রুত সর্দি-কাশি ও গলাব্যথার সমস্যা দূর করতে সাহায্য করবে।
২. আমলকী ও আদার চা
এক কাপ পানিতে গ্রেট করা আমলকী, কিছু থেঁতো করা আদা এবং কয়েকটি তুলসী পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে এটি ছেঁকে উষ্ণ অবস্থায় পান করুন। এই পানীয় নিয়মিত পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
৩. আমলকী ও গোলমরিচ গুঁড়োর মিশ্রণ
১ চামচ আমলকী গুঁড়োর সঙ্গে এক চিমটে গোলমরিচ গুঁড়ো এবং সামান্য মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সর্দি-কাশি দেখা দিলে এটি খেয়ে নিতে পারেন। মুঠো মুঠো ওষুধ না খেয়ে এই মিশ্রণটি খেলেই সমস্যা দূর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন