প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাউদা মনি (৭) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিল শিশু সাউদা মনি। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে থাকা শিশুটির ওপর পড়ে। ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয় লোকজন দ্রুত ইজিবাইকটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন