প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড। এই পরাজয়ে দেশটির সাবেক খেলোয়াড়রা কোচ থমাস টুখেলকে সমালোচনার শিকার করছেন। তাদের মতে, অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার কারণে ইংল্যান্ডের এই দশা।
এদিকে, টুখেল নিজে জানিয়েছেন যে, তিনি কৌশলগত সিদ্ধান্ত নিয়ে কোনো ‘আক্ষেপ নেই’। তার বক্তব্য, সমস্যাটি কৌশলগত কাঠামোর কারণে হয়নি।
টুখেল বলেন, "আমরা অবশ্যই দ্বিতীয় গোলটি পেতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়নি আক্রমণাত্মক খেলোয়াড় নামানোতে কোনো লাভ হবে। আমরা আমাদের ৪-৪-২ ছকে খেলেছি। কিন্তু আমরা ক্রমশ আরও বেশি রক্ষণাত্মক হয়ে পড়ছিলাম।"
ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনি, অ্যালেন শিয়েরার এবং জো হার্ট কোচের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার বিষয়ে সমালোচনা করেছেন। ম্যাচ-পরবর্তী আলাপচারিতা করতে গিয়ে ওয়েইন রুনি বলেন, লিড নেওয়ার পর আক্রমণাত্মক খেলোয়াড় তুলে রক্ষণাত্মক ফুটবলার নামানো ছিল টুখেলের সবচেয়ে বড় ভুল।
রুনি এর সঙ্গে যোগ করেন, "আপনি যদি একজন আক্রমণাত্মক খেলোয়াড় হন এবং ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যানেজারের পরিবর্তনগুলো দেখেন, তাহলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কতবার আর এভাবে পার পাওয়া যায়? তখন আপনি চিন্তা করতে শুরু করবেন, ‘ওহ না, আমরা কি এতক্ষণ রক্ষণভাগে সময় কাটাব? এভাবে আমরা ম্যাচটি শেষ করব কীভাবে?"
সাবেক গোলরক্ষক জো হার্ট বলেন, "থমাস টুখেলকে আমরা যতটা প্রশংসা করেছি, যেভাবে তিনি দ্রুত পরিবর্তন এনেছেন তাতে মনে হয় তিনি তার দলের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাঁকে মনে হয়নি তারা আর্জেন্টিনার বিরুদ্ধে অধিক আক্রমণ চালাতে পারবে।"
ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার অ্যালেন শিয়েরারও এ বিষয়ে মত প্রকাশ করেছেন যে, টুখেলের রক্ষণাত্মক পরিকল্পনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, "কোচ খুব দ্রুত তার কৌশল পরিবর্তন করেছিলেন। আশা ছিল এভাবে রক্ষণ সামলে ম্যাচ বের করে নেবেন, কিন্তু তার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। এই সিদ্ধান্তগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন