প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির ছাদ থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আরিফনগর ছাত্রাবাসে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনির আইসিটি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে ছিল।
প্রত্যক্ষদর্শী সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আরিফনগর এলাকায় অবস্থিত খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন মনির। রাতে প্রায় ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজেদের রুমের বারান্দায় আড্ডা দিচ্ছিলেন। এই সময় মনিরের হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে সে ভবনের নীচে পুকুরে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ ঘটনার পর বলেন, "শিক্ষার্থীরা আমাকে ঘটনাটি জানালে দ্রুত আমি হাসপাতালে যাই।" তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
চেয়ারম্যান ড. মোর্শেদ জানান, "পুলিশ প্রশাসনের সহযোগিতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে।" নিহতের স্বজনদের আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি একদিনের শোক ঘোষণা করার বিষয়েও কথা বলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন