প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ফেনীর ফুলগাজী উপজেলায় আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। সমাজসেবা অধিদপ্তর একটি পাঁচ সদস্যের তদারকি টিম গঠন করেছে, যাতে এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
রোববার সমাজসেবা অধিদপ্তরের একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ফুলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এবং এ কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে।
তদারকি টিমের সদস্যরা হলেন- সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার মো. রায়হান কবীর এবং সমাজসেবা অফিসার পলাশ হোসাইন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তদারকি টিম ১ সেপ্টেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি, বাড়ি-বাড়ি গিয়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও নির্বাচিত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন