প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে মাহি আহমদ (৬) নামের একটি শিশু। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি মোজাহিদপুর গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে মাহি স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পাওয়ার পর সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্যামল সেন সিংহ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যার পর আজকের মতো অভিযান শেষ করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটিকে পাওয়া যায়নি। নদীতে প্রবল স্রোত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন