প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এতে চাপা পড়ে নিহত হয়েছেন হযরত বনি (৩০) নামে এক নির্মাণশ্রমিক।
শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারপাড় এলাকায় শেখ কাওছারের নির্মাণাধীন একতলা ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হযরত বনি রাজশাহী জেলার তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. ফিরোজ বনির ছেলে ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের ছাদের সেন্টারিং অপসারণের সময় হঠাৎ করে ছাদ ধসে পড়ে। এই ঘটনায় হযরত বনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে তাঁকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়, তবে ঘটনাস্থলেই চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন