প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন তরুণ উদ্ভাবক ও গবেষকদের দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভবিষ্যতের নবদিগন্ত উন্মোচিত হবে উদীয়মান তরুণ উদ্ভাবক ও গবেষকদের হাত ধরেই।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) অধ্যাপক ড. এম.এইচ. খান অডিটোরিয়ামে ‘SILICON RIVER NEXT 2026’ শীর্ষক বিশেষ সম্মাননা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এইউএসটি ইইই সোসাইটির (AUST EEE Society) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব তরুণদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, সরকার আগামী দিনের ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ সম্মেলন তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পথ দেখাতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (BSIA) সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের ইসিই (ECE) বিভাগের অধ্যাপক ও প্রধান স্থপতি ড. মুহাম্মদ মোস্তফা হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
দিনব্যাপী এ আয়োজনে ‘CREST Fellows 2026’-এর বিদায়ী সংবর্ধনা, ‘CREST Fellows 2027’-এর নবীনবরণ, ‘CES 2027’-এর ফাইনাল প্রতিযোগীদের সম্মাননা প্রদান, ‘YCRC’-এর আনুষ্ঠানিক ঘোষণা এবং ‘Silicon River Student Branch’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন