প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভা মনোনীত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নবনির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুর্শেদুর রহমান রূপক, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. কাওছারিন জাহান জিম, অর্থ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ সিয়াম, উপ-দপ্তর সম্পাদক তাসলিম আক্তার ফাহিমা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তামান্না হায়াত মনোনীত হন।
এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. মাহমুদুর রহমান শাহী, উপ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন। সম্পাদকীয় পরিষদের সদস্য হিসেবে মো. আমিনুর ইসলাম ও রোকেয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোছা. শ্রাবন্তি আজাদ রিমু ও তাপস রায় শুভকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন