প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, জনসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী নানা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আজ একটি মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয় যা সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন।
এ সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আলমগীর, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা এবং রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, একটি সুশিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এবং তারা সরকারি প্রতিটি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
সভায় জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে সহজে সরকারি সেবা পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
উপস্থিত শিক্ষক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা নিজেদের অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মান নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন