প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৬৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে আর্থিক সহায়তা প্রদান করেন।
আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও আয়োজকদের সঙ্গে পূজার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় করা হয়।
পরিদর্শনকালে আবু তাহের তালুকদার বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এ অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করে আসছে। এই সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই যেন নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমাদের নেতাকর্মীরা সতর্ক থাকবেন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাইদ আল মামুন শহিদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, আব্দুল গফুর তালুকদার ও আশ্রাফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ মুনসুর আজাদ, খোকন আকন্দ, সাইদুল ইসলাম কাবুল ও শফিকুল ইসলাম শফিক এবং ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তাঁদের মতে, উৎসবের সময় পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন