প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও একটি পদক্ষেপ এগিয়ে গেলেন। আল নাসরের হয়ে আল ফয়সালির বিরুদ্ধে ম্যাচে একটি গোল করে, পর্তুগিজ এই তারকা তার অফিসিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন।
এখনও ৪১ বছর বয়সে গোলের ধারাবাহিকতা বজায় রেখে অনন্য নৈপুণ্য প্রদর্শন করছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলার।
আল ফয়সালির মাঠে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। জোয়াও ফেলিক্সের পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসরের পক্ষে বাকি দুটি গোল করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। অন্যদিকে, আল ফয়সালির হয়ে ব্যবধান কমানোর একমাত্র গোলটি আসে বংগোন্ডার পা থেকে।
মোট মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮২। এর মধ্যে বিভিন্ন ক্লাবের হয়ে তিনি ১,১০৯টি ম্যাচে ৮৩৬টি গোল করেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক ৪৫০টি গোল করেছেন রোনালদো। এছাড়া, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের জার্সিতে ১০১টি এবং শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি গোল করেছেন।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে ইতোমধ্যে ৬টি গোল পূর্ণ করেছেন এই ফরোয়ার্ড—যার মধ্যে ৫টি এসেছে সৌদি প্রো লিগে এবং একটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে। পেশাদার ফুটবলে এক হাজার গোলের অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন