প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা জয়লাভ করেছেন। তিনি ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করেছেন। বিতর্ক এবং কারচুপির অভিযোগের মধ্য দিয়ে এই নির্বাচনের ফলাফল ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা আরও সুসংহত করেছে।
ফল ঘোষণার কয়েক দিন আগে সুলিভান নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে পেলটোলা উল্লেখ করেন, আলাস্কার জনগণের সমর্থন পাওয়া তার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। তিনি করপোরেট লোভ মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কার স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।
এদিকে, আলাস্কায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হয়েছেন। সাবেক আইনপ্রণেতা জনাথন ক্রেইস-টমকিনস তিনজন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেন, তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত প্রার্থীও ছিলেন।
পেলটোলার জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে ৫৬টিতে দাঁড়িয়েছে। অপরদিকে, রিপাবলিকানদের আসন সংখ্যা ৪৪টি। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা মোট নয়টি সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে, যা ১৯৫৮ সালের পর দলটির সর্বোচ্চ অর্জন।
প্রচারণার সময় পেলটোলা জ্বালানি তেলের উচ্চমূল্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়ের বিষয়গুলোকে গুরুত্ব দেন। বিশেষ করে দুর্গম এলাকার বাসিন্দাদের জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্য নিয়ে অসন্তোষকে কাজে লাগান তিনি।
জাতীয় রাজনীতির বিতর্ক থেকে দূরে থেকে ‘আলাস্কা ফার্স্ট’ স্লোগানে স্থানীয় মানুষের সমর্থন অর্জনের চেষ্টা করেন পেলটোলা। তিনি দাবি করেন যে, তিনি কোনো উগ্র বা কট্টরপন্থি রাজনীতিতে বিশ্বাসী নন; বরং আলাস্কার মানুষের স্বার্থেই কাজ করতে চান।
নির্বাচনি প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, নেতিবাচক প্রচার এবং বিপুল অর্থ ব্যয়ের ঘটনা ঘটে। নির্বাচনের আগে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে আলাস্কা সফর করেন।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন